Ad

ঝিনাইদহে যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপিত

সম্রাট হোসেন

ঝিনাইদহে যমুনা টেলিভিশনের ১ যুগে পদার্পন উদযাপিত হয়েছে । এ উপলক্ষে আজ দুপুর ১২টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় । জেলার সাংবাদিকরা র‍্যালি শেষে কেক কাটায় অংশগ্রহন করে ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রেসক্লাবের সভাপতি ও এন টিভি, দৈনিক যুগান্তর পত্রিকার ষ্টাফ রিপোর্টার মিজানুর রহমান, এসএ টিভির ফয়সাল আহমেদ, সময় টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়ন্টিফোরের ষ্টাফ রিপোর্টার সাদ্দাম হোসেন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইমন হাসান, বাংলা টিভির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু, কালবেলার শেখ ইমন, সোনালী নিউজের খান অনু, সংগ্রামের সাইফুল ইসলাম, কালের কন্ঠের এসএম আব্দুর রাজ্জাক রাজন, আমার সংবাদের সাইফুল ইসলাম, এনটিভির মঞ্জুরুল আহসান লিটু, জনকন্ঠের মাসুদ রানা, বাংলা স্ট্রিমের বুরহান উদ্দীন, এদিনের বিপ্লব কুমার, আজকের পত্রিকার জাহিদুজ্জামান, যমুনা টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার আহমেদ নাসিম আনসারীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা ।

কেক কাটার পর এক সংক্ষিপপ্ত আলোচনা সভায় বক্তারা, যমুনা টেলিভিশনের ভবিষ্যৎ পথ চলায় আরো বেশী সাহসী সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের কথা বলবে এ প্রত্যাশা করেন ।

Ad
সর্বশেষ