ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ইটভাটার পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের পাশে অবস্থিত পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাহউদ্দিন বুলবুল সিডলের মালিকানাধীন ইকো ব্রিকসের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, নিহত যুবতীর বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে বোরকা ছিল। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের পরিচয় নিশ্চিতকরণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।




